News Flash

  • Home
  • দিনের খবর
  • শিমলায় পুরোহিত খুন, মন্দিরের কাছে মৃতদেহ উদ্ধার
Image

শিমলায় পুরোহিত খুন, মন্দিরের কাছে মৃতদেহ উদ্ধার

শিমলা, ১৩ আগস্ট(হি.স) : শিমলায় এক মন্দিরের পুরোহিতকে খুন করার অভিযোগ উঠেছে। রাজধানী শিমলার ধলি থানার অন্তর্গত কান্তি গ্রামের ভুতেশ্বর মন্দিরের পুরোহিত সুনীল দাসকে (৫৯) খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুরোহিত সুনীল দাস মূলত মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। সূত্রের তরফে জানা গিয়েছে, তিনি প্রায় দুই বছর ধরে মন্দির চত্বরের একটি ঘরে থাকছিলেন। গত ৮ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। শিমলার এসপি সঞ্জীব গান্ধী সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

এসপি আরও জানান, শনিবার মন্দির থেকে ১৫ মিটার দূরের একটি ঝোঁপ থেকে সুনীল দাসের দেহ উদ্ধার করা হয়। পুরোহিতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাঠিপেটা করে পুরোহিতকে খুন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই মন্দিরটি নির্জন স্থানে রয়েছে। এর আশেপাশে এক কিলোমিটার পর্যন্ত কেউ বসবাস করে না। মন্দির চত্বরে সিসিটিভিও বসানো নেই। এসপি গান্ধী জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। খুনের তদন্ত শুরু হয়েছে। খুনিরা দ্রুতই শাস্তি পাবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top