News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জম্পুই জুড়ে আতঙ্ক, আরো বড় বিপদের আশঙ্কা, প্রশাসনের পদক্ষেপে ক্ষোভ পাহাড়বাসীর মধ্যে
Image

জম্পুই জুড়ে আতঙ্ক, আরো বড় বিপদের আশঙ্কা, প্রশাসনের পদক্ষেপে ক্ষোভ পাহাড়বাসীর মধ্যে

আগরতলা, ১২ আগস্ট : জম্পুই পাহাড়ে ভূমি ধসের ঘটনায় ব্যাপক আতঙ্কের দেখা দিয়েছে । সমগ্ৰ জম্পুই পাহাড় জুড়েই যেন স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ পতন হয়েছে। অথচ গত সপ্তাহে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ ছিল প্রকৃতির রূপে ঘেরা জম্পুই পাহাড়। কিন্তু হঠাৎ করে জম্পুই পাহাড়ের ত্লাক্সি গ্রামে ফাটল ধরে বহু বাড়িঘর বিপদজনকভাবে ধসে পড়েছে । ইতিমধ্যেই সরকারি হিসেবে  আটটি পরিবার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আরো  কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে । জানা গেছে  সরকারী ভাবে এখন পর্যন্ত সম্পূর্ন ক্ষতিগ্রস্ত পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দিয়েছে। ফাটল এলাকা ত্যাগ করে যেন অন্য জাগায় ঘর বানাতে পারে ক্ষতিগ্রস্থরা এর জন্যই সরকারি অনুদান দেওয়া হয়েছে।

এদিকে শুক্রবার উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসক বিপ্লব দাস, কাঞ্চনপুর মহাকুমা শাসক রাহুল মোদী এবং জম্পুই আর ডি ব্লকের বিডিও নবারুণ ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। দেখা যাচ্ছে গোটা জম্পুই পাহাড়ে ফাটল বিস্তার করতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেn ভাংমুন যাওয়ার পথে সৎসঙ্গ আশ্রমের পাশে বিশাল ফাটল  দেখা দিয়েছে। যার ফলে ভাংমুন প্রবেশের গোটা রাস্তা ধসে  পড়ার আশংকা করছে বাস্তূকাররা। ফলে যেকোনো সময় সম্পুর্ন জম্পুই পাহাড়ের সাথে রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দেখা দিচ্ছে । অথচ এখন পর্যন্ত  এই ফাটলের কারন খুঁজে পাচ্ছে না বিশেষজ্ঞ দল  । এদিকে  জম্পুই পাহাড়ের বাসিন্দাদের অভিযোগ একদিকে তারা  আতঙ্কে দিন কাটাচ্ছে । অন্যদিকে প্রশাসন ক্ষতিগ্রস্তদের কিছু ক্ষতিপূরণ দিয়েই তাদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে । যেন প্রশাসনের দায়সাড়া গোছের মনোভাব দেখা যাচ্ছে । জম্পুই বাসীদের অভিযোগ এত বড়ো প্রাকৃতিক ধ্বংসের মুখে দাঁড়িয়ে তারা, অথচ  উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার বি এখনো পর্যন্ত জম্পুই পরিদর্শন করছেন না। তিনি অধস্তন অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাসকে পাঠিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অথচ পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এই মুহূর্তে জম্পুই পাহাড়ে যদি কোন বড় ধরনের দুর্ঘটনা হয় তাহলে ব্যাপক ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন পাহাড়বাসী। আরো বড় বিপদের আশঙ্কা করছেন তারা।

Releated Posts

জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্পের কাজ সময়মতো শেষ করা এবং কাজের গুণমান বজায় রাখা, জনগণের প্রতি প্রশাসনের দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে ‘কলেজ বায়োটেক ক্লাবের’ উদ্বোধন

আগরতলা, ২ মে : আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে গত ২৮ এপ্রিল “কলেজ বায়োটেক ক্লাব”-এর আনুষ্ঠানিক…

ByByNews Desk May 2, 2026

টানা বৃষ্টিতে ত্রিপুরার ৬ হাজার হেক্টর জমির ফসল বিধ্বস্ত, ক্ষতির পরিমাণ ৫৯ কোটি টাকা: কৃষি মন্ত্রী

অগরতলা, ২ মে: প্রবল বৃষ্টিপাত কৃষি ও উদ্যানপালনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। জলাবদ্ধতা, বন্যা, মাটিক্ষয় ও ফসল…

ByByNews Desk May 2, 2026

২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি

আগরতলা, ২ মে : ২০২৫-২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী থাকল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ প্রজ্ঞা ভবন-এ আয়োজিত বার্ষিক…

ByByTaniya Chakraborty May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top