News Flash

  • Home
  • বিদেশ
  • ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ক্ষয়ক্ষতির খবর নেই

টোকিও, ১১ আগস্ট (হি. স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোককাইদো। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ । এমনটাই জানিয়েছে জার্মান ভূবিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড)। তবে কোনও ধরনের সুনামি সর্তকতা জারি করা হয়নি।

শুক্রবার সকালে হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে। প্রাথমিক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত সপ্তাহে চিনের শেংডং প্রদেশে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top