News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রের
Image

পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু ছাত্রের

ফিরোজাবাদ, ৯ আগস্ট(হি.স): উত্তরপ্রদেশের ফিরোজাবাদে উত্তর থানা এলাকায় বুধবার গাড়ির ধাক্কায় এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরীক্ষা দিয়ে ফেরার সময় রাস্তায় ওই ছাত্রের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

ঘটনার পর গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়। মৃত ছাত্রের নাম জিশান নবাব সিং(২২)। তিনি রামগড়ের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। জিশান নবাব সিং বিএ-এর পরীক্ষা দিয়ে ফিরছিলেন। পরীক্ষা দিয়ে কলেজ থেকে বাইকে বেরিয়েছিলেন তিনি। রাস্তায় একটি দ্রুতগতির গাড়ি গেটের সামনে বাইকটিকে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রকে রক্তাক্ত অবস্থায় মেডিকেল কলেজে নিয়ে গেলে তদন্ত শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিও সিটি কমলেশ কুমার জানান, কলেজের সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। উল্টো দিক থেকে ডিভাইডার পার হচ্ছিলেন ওই ছাত্র। সামনে থেকে আসা গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Releated Posts

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top