News Flash

  • Home
  • দিনের খবর
  • করনদিঘিতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
Image

করনদিঘিতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২

করনদিঘি, ৮ আগস্ট (হি. স.) : করনদিঘি থানার বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কের রসাখোয়ার খন্তায় মুষলধারে বৃষ্টির মধ্যে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হত ২। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ।

স্থানীয় বাসিন্দা মহম্মদ বুলবুল আহমেদ জানান, দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালকই ট্রাকের মধ্যে আটকে ছিল। কোন মতেই বের করা যাচ্ছিল না। ট্রাকের খালাসি দুজনও গুরুতর জখম হয়। তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। করনদিঘি থানার পুলিশ এসে চালকদের বের করে করনদিঘি গ্রামীণ হাসপাতালে পাঠায়। চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top