News Flash

  • Home
  • দিনের খবর
  • আগ্রায় ভেঙে পড়ল বাড়ি; ভগ্নস্তূপের নীচে চাপা পড়লেন পরিবারের সদস্যরা, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী যোগী
Image

আগ্রায় ভেঙে পড়ল বাড়ি; ভগ্নস্তূপের নীচে চাপা পড়লেন পরিবারের সদস্যরা, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী যোগী

আগ্রা, ৭ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। সোমবার সকালে আগ্রার শাহগঞ্জ থানার অন্তর্গত শিবনগর রাধে গলিতে অবস্থিত একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই বাড়ির ভিতরে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য ছিলেন। বাড়ির ভগ্নস্তূপের নীচে পরিবারের সমস্ত সদস্যরা চাপা পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে বিকট শব্দ শোনা যায় এলাকায়। দেখা যায় বাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে, খনর পেয়ে ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দলও। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজে গতি আনতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সকলের সুস্থতা কামনা করেছেন তিনি।

Releated Posts

একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top