News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংক্ৰমণ-মুক্ত, বুধে ফিরছেন বাড়িতে
Image

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংক্ৰমণ-মুক্ত, বুধে ফিরছেন বাড়িতে

কলকাতা, ৭ আগস্ট (হি.স.): সুস্থ হয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার বাড়ি ফেরার অপেক্ষায় তিনি। সম্ভবত বুধবারই বাড়ি ফিরতে পারেন ৭৯ বছর বয়সী প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার উডল্যান্ডস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নন-ইনভেসিভ ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন। তিনি সজাগ আছেন, চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন।”

সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, বুদ্ধদেববাবু সংক্রমণমুক্ত। মঙ্গলবার বুদ্ধদেবের রক্তপরীক্ষা করানো হবে। সব পরিস্থিতি খতিয়ে দেখার পরই বুধবার হাসপাতাল থেকে বুদ্ধদেবকে ছাড়া হতে পারে। তবে এখনই বুদ্ধদেবের রাইলস টিউব খোলা হচ্ছে না। খাবার তিনি গলাধঃকরণ করতে পারছেন কি না, পরীক্ষা করে তা দেখা হচ্ছে। চলছে ‘সোয়ালো অ্যাসেসমেন্ট’। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলবে ‘চেস্ট ফিজিওথেরাপি’ এবং রিহ্যাবিলিটেশন। তাঁর শরীরে সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, বাড়িতে থাকলেও হাসপাতালের তত্ত্বাবধানে থাকবেন বুদ্ধদেব। বাড়িতে থাকবেন এক জন নার্স। রাখা হবে বাইপ্যাপ সাপোর্ট, নেবুলাইজেশন সাপোর্ট। গত শনিবার থেকে বুদ্ধদেবের অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হয়েছে। তার পর থেকে অ্যান্টিবায়োটিক ছাড়াই ভাল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এতে অনেকটাই স্বস্তি পেয়েছেন চিকিৎসকরা।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top