News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলকে তোপ অনুরাগ সিং ঠাকুরের, বললেন তাঁর চিনের প্রতি ভালোবাসা বোঝাই যায়
Image

রাহুলকে তোপ অনুরাগ সিং ঠাকুরের, বললেন তাঁর চিনের প্রতি ভালোবাসা বোঝাই যায়

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কংগ্রেস, চিন এবং নিউজক্লিক একই নাভির অংশ। রাহুল গান্ধীর ‘নকল মহব্বত কি দুকান’-এ চিনা পণ্য স্পষ্ট দেখা যায়। চিনের প্রতি তাঁর ভালোবাসা দেখা যায়। তাঁরা ভারত বিরোধী এজেন্ডা চালাচ্ছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “২০২১ সালে আমরা নিউজক্লিককে প্রকাশ্যে এনেছি, কীভাবে ভারতের বিরুদ্ধে বিদেশী প্রোপাগান্ডা ছিল। কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সমর্থনে এসেছিল এই ভারত-বিরোধী প্রচার। চিনা কোম্পানিগুলি নিউজক্লিককে অর্থায়ন করছিল, কিন্তু তাদের বিক্রয়কর্মী ছিল ভারতের কিছু মানুষ।” অনুরাগের কথায়, “কংগ্রেস বিদেশি মানুষের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেছিল। চিন যখন কংগ্রেস এবং গান্ধী পরিবারকে অলিম্পিক গেমসে আমন্ত্রণ জানিয়েছিল, তখন সোনিয়াজি এবং রাহুল গান্ধীও চিনে গিয়েছিলেন। খেলা দেখতে গিয়েছিলেন, কিন্তু খেলে ফিরে আসেন।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top