News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে চিকিৎসকদের বিক্ষোভ
Image

স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে চিকিৎসকদের বিক্ষোভ

কলকাতা, ৫ আগস্ট (হি. স.) : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অরাজকতার অভিযোগ ছিল‌ই। তাতে অস্বস্তি বাড়িয়েছিল উপাচার্যের নিয়োগের বৈধতা ঘিরে প্রশ্ন তুলে রাজভবনের চিঠি। এই দুই অভিযোগকে সামনে রেখে শনিবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল বিজেপির চিকিৎসক সেল।

বিজেপির অভিযোগ, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে উপচার্যের নেতৃত্বে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, চলছে স্বজনপোষণ। ইতিমধ্যেই আবার রাজভবন থেকে উপাচার্যের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উপাচার্য কেন পদত্যাগ করবেন না সেই কৈফিয়ত চাওয়া হয়েছে রাজ্যপাল তথা আচার্যদের তরফে। কেন এখনও পদত্যাগ করছেন উপাচার্য সেই প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল বিজেপি। যখন এই বিক্ষোভ চলছে তখন এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। ছুটির দিনে কেন বৈঠক? উপাচার্য সুহৃতা পালকে আড়াল করতেই কী ছুটির দিনে বৈঠক? এই সব প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top