News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ইউনিটি মল : শিল্প ও বাণিজ্য মন্ত্রী
Image

১৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ইউনিটি মল : শিল্প ও বাণিজ্য মন্ত্রী

আগরতলা, ৩ আগস্ট : রাজ্যে ইউনিটি মল তৈরী করতে ১৩০ কোটি টাকা খরচ হবে। কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় খুব শীঘ্রই ইউনিটি মল তৈরী করা হবে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। সাথে তিনি যোগ করেন, ঊনকোটি জেলার সোনামুখি গ্রামে একটি ইন্টিগ্রেটেড বেম্বু পার্ক  গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এদিন তিনি বলেন, ইউনিটি মল তৈরী হলে দেশে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই উন্নয়ন হবে। পাশাপাশি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হবে। সাথে তিনি যোগ করেন, ঊনকোটি জেলার সোনামুখি গ্রামে একটি ইন্টিগ্রেটেড বেম্বু পার্ক প্রকল্পের আওতায় একসাথে ৮টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে।

তাঁর কটাক্ষ, বিগত সরকার রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভর করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু বর্তমান সরকার যুবক যুবতীদের আত্মনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top