News Flash

Image

নেশা মুক্ত ভারত : হাইলাকান্দির হাই ও হাইয়ার সেকেন্ডারি স্কুলে শপথ

হাইলাকান্দি (অসম) ৩ আগস্ট (হি.স.) : হাইলাকান্দিতে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার জেলার সব হাই ও হাইয়ার সেকেন্ডারি স্কুলে নেশা বিরোধী শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শহরের জিএনএম ট্রেনিং স্কুলে নেশা বিরোধী এক সভার আয়োজন করা হয়। এতে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য,সমাজ কল্যাণ এবং যানবাহন ইউনিয়ন গুলির কর্মকর্তারা অংশ নেন। সভায় অন্যান্যদের মধ্যে সদ্য দায়িত্ব নেওয়া যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডা: অলকানন্দা নাথ এবং বিদায়ী স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা ডা: মোহাম্মদ আসাদুল্লাহ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে জেলা আয়ুক্তের কার্যালয়ে নেশা বিরোধী একটি ডিজিটাল ব্যানার প্রতিস্থাপন করা হবে।

এছাড়া এর অঙ্গ হিসেবে জেলায় স্বাস্থ্য রথ,পথনাটিকা পরিবেশন, প্রচারপত্র বিলি ইত্যাদি করা হবে। পাশাপাশি নেশা মুক্ত ব্যক্তিদের দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। অভিযানে জেলার সব উন্নয়ন খন্ড গুলিতে নেশা বিরোধী শোভাযাত্রাও বের করা হবে। এছাড়া অভিযানে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ১০০ মিটার ব্যাসার্ধের মধ্য থেকে আইন অনুযায়ী তামার দোকানগুলি অপসারণ করা হবে। উল্লেখ্য এই অভিযান জোরদার করতে ইতিমধ্যে জেলার কলেজগুলি থেকে ৩৪ জন মাস্টার স্বেচ্ছাসেবক বাছাই করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বুধবার।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top