News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি, চেন্নাইয়ের উপকণ্ঠে পাল্টা ‘এনকাউন্টারে’ নিহত দুই কুখ্যাত দুষ্কৃতী
Image

পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি, চেন্নাইয়ের উপকণ্ঠে পাল্টা ‘এনকাউন্টারে’ নিহত দুই কুখ্যাত দুষ্কৃতী


চেন্নাই, ১ আগস্ট (হি.স.): তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের উপকণ্ঠে পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে দুই কুখ্যাত দুষ্কৃতী। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছে আরও দুই দুষ্কৃতী। মৃত দুই দুষ্কৃতী হল- রমেশ (৩৫) এবং ছোটা বিনোদ (৩২)। পুলিশ জানিয়েছে, ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল ছোটা বিনোদ এবং রমেশ। বিনোদের বিরুদ্ধে ১৬টি খুন, ১০টি খুনের চেষ্টা, ১০টি ডাকাতি-সহ ৫০টি মামলা ঝুলছে। রমেশের বিরুদ্ধে ২০টি মামলা ঝুলছে। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে চেন্নাইয়ের উপকন্ঠে গুরুভানচেরি এলাকায় পুলিশ ইনস্পেক্টর মুরুগাসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নাকা তল্লাশি চালাচ্ছিল। ভোররাত তখন ৩.৩০ মিনিট হবে, সেই সময় একটি এসইউভিতে করে চার দুষ্কৃতী দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়িটিকে থামানোর চেষ্টা করেন ইনস্পেক্টর মুরুগাসেন। তাঁকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু কোনও রকমে নিজেকে সরিয়ে নেন মুরুগাসেন। দুষ্কৃতীদের গাড়িটি এর পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো পুলিশের গাড়িতে ধাক্কা মারে।
বেগতিক দেখে দুষ্কৃতীরা গাড়ি থেকে লাফিয়ে নামেন। তার পর পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকেন। তাঁদের মধ্যে এক জন ইনস্পেক্টর মুরুগাসেন এবং সাব-ইনস্পেক্টর শিবা গুরুনাথনকে লক্ষ্য করে গুলি চালায়। শুধু তাই-ই নয়, সাব-ইনস্পেক্টরের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করতেই তিনি পড়ে যান। নিজেদের বাঁচাতে পাল্টা গুলি চালান ইনস্পেক্টর এবং সাব-ইনস্পেক্টর দু’জনেই। তাঁদের গুলিতে আহত হন রমেশ এবং বিনোদ। তবে এই পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যায় আরও দুই দুষ্কৃতী। রমেশ এবং বিনোদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাব-ইনসস্পেক্টর গুরুনাথনকেও।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top