News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে : মুখ্যমন্ত্রী
Image

নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট।। নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৫০ শয্যা বিশিষ্ট ৮ টি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য দপ্তরের জন্য ১ হাজার ৭৫৬ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। রাজধানীর আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের এনআইটি বিল্ডিং-এ মঙ্গলবার আগরতলা সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা। 

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা বলেন, এবছর বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের সংস্থান রাখা হয়েছে। কারন পরিকাঠামো না থাকলে বিনিয়োগকারীরা আসতে চাইবে না। ২০২৩-২৪ অর্থ বছরে নতুন করে প্রায় ১০০ টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে। তার জন্য ৩০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 

তাঁর দাবি, নেশায় আসক্তদের চিকিৎসার জন্য ৮ জেলায় ৮ টি ৫০ শয্যা বিশিষ্ট নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে। সাথে তিনি যোগ করেন, ছোটখাটো অস্ত্রপচারের জন্য মানুষ নার্সিং হোমে চলে যান। সমস্যা হলে তারপর ছুটে যায় সরকারি হাসপাতালে। এই বিষয়ে মানুষকে বুঝাতে হবে, তাঁদের সচেতন করতে হবে। 

তিনি বলেন, বহিঃরাজ্যে রোগী রেফারের হার আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। চিকিৎসকদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। সরকার তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top