News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুই দিন ব্যাপী ই এম পি ও ডব্লিউ ই আর সামিট আগামীকাল থেকে গান্ধীনগরে শুরু
Image

দুই দিন ব্যাপী ই এম পি ও ডব্লিউ ই আর সামিট আগামীকাল থেকে গান্ধীনগরে শুরু

নয়াদিল্লি, ৩১ জুলাই, : দু’দিন ব্যাপী জি-২০ ই এম পি ও ডব্লিউ ই আর সামিট এম্পাওয়ার সামিট গুজরাটের গান্ধীনগরে ১ আগস্ট শুরু হবে৷ এর মূল বিষয় হচ্ছে, নারী চালিত উন্নয়ন : এক টেকসই সর্বব্যাপী এবং ন্যায়পরায়ণ বৈশ্বিক অর্থনৈতিক বৃদ্ধিকে সুনিশ্চিতকরণ৷
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যলঘু বিষয়ক মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি গান্ধীনগরে জি-২০ ই-এম-পি-ও-ডব্লু-ই-আর সামিট-এর উদ্বোধন করবেন।  এতে জি-২০ দেশ সমূহ, আন্তর্জাতিক সংগঠন সমূহের প্রতিনিধিগণ, বিভিন্ন বিশেষজ্ঞ এবং নীতি প্রণেতা ও অংশীদাররা এতে অংশগ্রহণ করবেন৷
জি-২০-কে ভারতের জনগণের কাছে নিয়ে যেতে ‘জন ভাগীদারী’-র (সিটিজেন’স কানেক্ট প্রোগ্রাম) আওতায় ‘জি-২০ এম্পাওয়ার ২০২৩’ ‘মহিলাদের অর্থনৈতিক প্রতিনিধিত্বের ক্ষমতায়ণ ও প্রগতি’-এর সংগে সম্পর্কিত প্রসঙ্গ সমূহ অবলম্বনে জাতীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক-এর সহযোগিতায় ভারতে ২০২৩-এর ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ‘জি-২০ এম্পাওয়ার ২০২৩’-এর আওতায় দুইটি আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার ফলাফল ‘এম্পাওয়ার কমিউনিক’-এ প্রতিফলিত হবে।  
এই উদ্বোধনী অধিবেশন কালে ‘জি-২০ এম্পাওয়ার টেক ইক্যুইটি ডিজিটাল ইনক্লুশন প্ল্যাটফর্ম’, বেস্ট  প্র্যাকটিসেস প্লেবুক, ক-এপি-আই ড্যাশবোর্ড, এবং জি-২০ এম্পাওয়ার কমিউনিক ২০২৩-এর প্রয়োগ-রূপায়ণ সহ এই বছর জি-২০ এম্পাওয়ার আলোচ্যসূচির আওতায় প্রধান প্রধান ফলাফল সমূহের সূচনা করা হবে।
এই উদ্বোধনী অধিবেশনে বিশেষজ্ঞ বক্তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব শ্রী ইন্দেভর পান্ডে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক-এর ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী লক্ষ্মী শ্যাম সুন্দর, রাষ্ট্রসংঘ মহিলা সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীমতী সীমা বাহোয়াস এবং অন্যান্যরা। ভারতের প্রেসিডেন্সি-র আওতায় এম্পাওয়ার-এর যাত্রাপথে জি-২০ এম্পাওয়ার-এর চেয়ার ডঃ সংগীতা রেড্ডি৷

Releated Posts

স্বনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান, সেবার চেতনায় কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে সকলকে দৃঢ় সংকল্প ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top