News Flash

  • Home
  • বিদেশ
  • দাবানল নেভাতে গিয়ে গ্রিসে ভেঙে পড়ল বিমান, নিহত ২ বিমান চালক
Image

দাবানল নেভাতে গিয়ে গ্রিসে ভেঙে পড়ল বিমান, নিহত ২ বিমান চালক

এথেন্স, ২৬ জুলাই (হি.স.) : ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিস। এভিয়া দ্বীপের এই দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ভেঙে পড়েছে একটি প্লেন। এতে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এথেন্সের কাছে এভিয়া দ্বীপের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেখানে একটি প্লেন পৌঁছায়। দমকল বাহিনীর ওই বিশেষ প্লেনটি আগুন নেভানোর জন্যই সেখানে গেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। প্লেনের দুই বিমান চালকই মারা গেছেন।

এদিকে দাবানলের কারণে গ্রিসের একাধিক অঞ্চলে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেশকিছু অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পর্যটকদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা রোডস এবং কর্ফুতে। সেখান থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। তাপপ্রবাহের কারণে সিসিলির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার তা আবার খোলা হয়।

এদিকে, এভিয়া দ্বীপে এক মেষপালকের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুনে পুড়েই তার মৃত্যু হয়েছে। গত রবিবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। গ্রিসে এই নিয়ে গরমের দাপটে তিন জনের মৃত্যু হল। 

Releated Posts

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top