News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা বিরোধী অভিযান, ২০০টি এসকফের বোতল উদ্ধার
Image

নেশা বিরোধী অভিযান, ২০০টি এসকফের বোতল উদ্ধার

আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ত্রিপুরা পুলিশ। এয়ারপোর্ট থানাধীন ভাগলপুর সীমান্তে নাকা চেকিং এর সময় বিএসএফের হাতে উদ্ধার ২০০টি এসকফের বোতল। সাথে একটি গাড়িকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।  তবে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুর ১ টা নাগাদ এয়ারপোর্ট থানায় খবর আসে ভাগলপুর সীমান্তে নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়িকে আটক করেছেন বিএসএফের জওয়ান। তখন গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০টি এসকফের বোতল উদ্ধার করেছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে গিয়ে ২০০টি এসকফের বোতল সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে  যাওয়া হয়েছে। থানায় এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানান তিনি।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top