News Flash

  • Home
  • দিনের খবর
  • মিলল রাজ্যপালের অনুমোদন, সোমবার শুরু বিধানসভার অধিবেশন
Image

মিলল রাজ্যপালের অনুমোদন, সোমবার শুরু বিধানসভার অধিবেশন

কলকাতা, ২২ জুলাই (হি. স.) : শেষ পর্যন্ত বিধানসভার বাদল অধিবেশনের জন্য সম্মতি দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিষদীয় দফতর সূত্রে খবর, ২৪ জুলাই, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন।

শুক্রবার বিকেলে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। দীর্ঘ ফোনালাপে বিধানসভা সোমবার থেকে শুরু করা নিয়ে দু’পক্ষই সম্মত হন বলে নবান্ন সূত্রে খবর। তার পরেই পরিষদীয় দফতর থেকে পাঠানো বাদল অধিবেশন শুরু করার ফাইলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল।

বুধবার পরিষদীয় মন্ত্রী শহরে না থাকায়, তাঁর বদলে দফতরের কোনও আধিকারিককে রাজভবন পাঠানোর কথা বলা হয়। কিন্তু পাল্টা রাজভবন জানিয়ে দেয়, মন্ত্রী না আসতে পারলে রাজ্যের মুখ্যসচিব আসুন। শেষ পর্যন্ত রাজভবনে যাননি মুখ্যসচিব। অবশেষে শুক্রবার রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন মন্ত্রী। তাতেই সমস্যার সমাধান সূত্র বার হয়। ছুটির দিন হলেও শনিবার থেকেই সোমবারের বাদল অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়েছে।

শনিবারেই বিধানসভায় বাদল অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। অধিবেশন শুরু নিয়ে মন্ত্রী শোভনদেব বলেন, ‘‘শুক্রবার বাদল অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেক ক্ষণ কথা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করেই ২৪ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে।’’ যদিও, বুধবার পরিষদীয় দফতর থেকে অধিবেশন শুরুর অনুমতি চেয়ে রাজভবনে ফাইল পাঠালে তাতে সম্মতি না দিয়ে পাল্টা মন্ত্রীকেই ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল বোস।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top