News Flash

  • Home
  • দিনের খবর
  • চামোলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানিতে মর্মাহত অমিত শাহ, কথা বললেন পুষ্করের সঙ্গে
Image

চামোলিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানিতে মর্মাহত অমিত শাহ, কথা বললেন পুষ্করের সঙ্গে

চামোলি ও নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে ‘নমামি গঙ্গে’ প্রকল্প কেন্দ্রে ট্রান্সফর্মার বিস্ফোরণ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে। এদিকে, বুধবারই চামোলির দুর্ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে দেহরাদূনে ফিরে আসতে হয় মুখ্যমন্ত্রীকে।

চামোলি জেলায় অলকানন্দা নদীর ধারে ‘নমামি গঙ্গে’ প্রকল্পকেন্দ্রে ট্রান্সফর্মার বিস্ফোরণ ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৫ জন। মৃত ১৫ জনের মধ্যে একজন পুলিশ সাব-ইন্সপেক্টর ও ৩ জন হোম গার্ড রয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। জেলা প্রশাসন, পুলিশ এবং এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় ম্যাজিস্ট্রিয়াল পর্যায়ের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।” অমিত শাহ টুইট করে লেখেন, চামোলির ঘটনা অত্যন্ত দুঃখজনক। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Releated Posts

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top