News Flash

  • Home
  • দিনের খবর
  • ওমেন চান্ডির প্রয়াণে ব্যথিত সোনিয়া, শোক ব্যক্ত করলেন মনমোহন সিংও
Image

ওমেন চান্ডির প্রয়াণে ব্যথিত সোনিয়া, শোক ব্যক্ত করলেন মনমোহন সিংও

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা ও কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস শিবির। ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ। মঙ্গলবার ভোর ৪.২৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন ওমেন। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাঁকে।

এদিন সকালে হাসপাতাল থেকে ওমেন চান্ডির মরদেহ নিয়ে যাওয়া হয় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী টি জন্স-এর বাসভবনে, সেখানেই শায়িত থাকে চান্ডির নশ্বর দেহ। সেখানে পৌঁছে চান্ডিকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ওমেন চান্ডির প্রয়াণে শোকপ্রকাশ করে এক বার্তায় জানান, “ওমেন চান্ডি একজন মানুষের নেতা ছিলেন, বিশিষ্ট প্রশাসকও ছিলেন তিনি। জনগণের সেবায় তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কেরলে তাঁর অবদানের জন্য তিনি সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top