News Flash

Image

আদালতকে তৃণমূল বিদ্ধ করায় সরব দিলীপ ঘোষ

কলকাতা, ১৭ জুলাই (হি. স.) : বাগ কমিটির প্রধান হঠাৎ মিডিয়ার মুখোমুখি— এই প্রসঙ্গে সোমবার মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত এসএসসি-নিয়োগ তদন্তে হাইকোর্টের পরামর্শক্রমে তৈরি হয়েছিল বাগ কমিটি। রবিবার এই কমিটির প্রধান সাংবাদিকদের মুখোমুখি হন।

সোমবার দিলীপবাবু ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের প্রতিক্রিয়ায় বলেন, “যেভাবে তৃণমূল এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি সব জায়গায় ধাক্কা খেতে খেতে শেষে কোর্টেও ধাক্কা খেলেন এবং আদালতকে টার্গেট করে বক্তব্য দেওয়া শুরু করলেন, এর পরে সংবিধান ও কোর্টের সম্মান ভুলুন্ঠিত হয়েছে। আদালতকেও তাই মুখ খুলতে হচ্ছে। কোর্ট যে রাজনীতির উর্ধে, তা প্রমাণের জন্যই মিডিয়ার সামনে মুখ খুলতে হচ্ছে।“

“হাইকোর্টকে ক্লাব বানিয়ে দিয়েছে বিজেপি। এক বিচারপতি মেম্বারও আছে“ তৃণমূল নেত্রী অপরূপা পোদ্দারের এই মন্তব্য প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “আমরা জানি তাদের চরিত্র কী? কী তাদের ইতিহাস। এই সব নেতাদের আমরা বিভিন্ন সময়ে আর্থিক অপরাধে যুক্ত হতে দেখেছি। টাকা নিতে দেখেছি। এখন পালিয়ে বেড়াচ্ছেন। এখন যেহেতু নেতাদের ওসব বলতে দেখছেন, তাই তারাও এগিয়ে এসে কোর্টকে টার্গেট করছেন।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top