News Flash

  • Home
  • দেশ
  • শোপিয়ানে সন্ত্রাসী হামলায় জখম ৩ পরিযায়ী শ্রমিক, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশের
Image

শোপিয়ানে সন্ত্রাসী হামলায় জখম ৩ পরিযায়ী শ্রমিক, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশের

শ্রীনগর, ১৪ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলার শিকার হলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ৩ পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সকলেই বিহারের সুপৌল জেলার বাসিন্দা। রাত ৮.৪৫ মিনিট নাগাদ শোপিয়ান জেলার গাগরেন গ্রামে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ওই ৩ পরিযায়ী শ্রমিক হলেন-অনমোল কুমার, পিন্টু কুমার ঠাকুর ও হিরালাল যাদব।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শোপিয়ানের গাগরেন গ্রামে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিট মুখে মাস্ক পরিহিত অবস্থায় তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ ও জখম অবস্থায় ৩ জনকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের শ্রীনগরের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।

শোপিয়ান জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ রুবিনা জানান, তাঁদের শরীরে একাধিক গুলি লেগেছে। আঘাত গুরুতর হওয়ার কারণে তাঁদের শ্রীনগরের হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top