News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ঝলসে গিয়েছেন বেশ কয়েকজন
Image

ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ঝলসে গিয়েছেন বেশ কয়েকজন

ভাঙড়, ১৩ জুলাই (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ভয়াবহ বোমা বিস্ফোরণে ঝলসে গিয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার।

এদিন ভাঙড়ের চালতাবেড়িয়ার চকমরিচা বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছে। আহতদের কারও হাত, পা, কারও মুখ, কারও শরীরে বীভৎসভাবে পুড়ে গিয়েছে।

অভিযোগ, আহতরা একটি গাড়িতে কলকাতার পথে রওনা দিয়ে দেন। কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা বাসন্তী হাইওয়ের কাঁটাতলা এলাকায় গাড়িটি আটকায়। এরপরই আহতদের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

তৃণমূলের অভিযোগ, আহতরা আইএসএফ কর্মী। তাঁরা বোমা বাঁধছিল বলেও অভিযোগ উঠছে। চকমরিচার কোনও মানুষ মুখ খুলতে নারাজ। অধিকাংশ বাড়িতে তালা ঝুলছে।

এ বিষয়ে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “আমার কাছে এখনও এরকম কোনও খবর নেই। তারপরও বলব আইনের ঊর্ধ্বে কেউ নয়। বোমাবারুদ বিহীন রাজনীতিই আমাদের লক্ষ্য। কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে। আরও একটা বিষয় বলা হচ্ছে, বোমা বাঁঁধতে গিয়ে ঝলসে গিয়েছে। তা বাঁধতে গিয়ে ঝলসে গিয়েছে, নাকি বোমা মারা হয়েছে তাতে ঝলসেছে তাও দেখা দরকার।”

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top