News Flash

  • Home
  • দেশ
  • শিলঙের লাইটুমখ্রায় হামলা-মামলায় গ্রেফতার পাঁচ
Image

শিলঙের লাইটুমখ্রায় হামলা-মামলায় গ্রেফতার পাঁচ

শিলং, ৯ জুলাই (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলঙের প্রাণকেন্দ্র লাইটুমখ্রায় সংগঠিত হামলার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তবে ধৃত পাঁচজনের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

গত ৬ জুলাই বৃহস্পতিবার রাতে লাইটুমখ্রায় ডিএইচএস অফিসের কাছে দুই দলের মধ্যে এক সহিংস সংঘর্ষ হয়। সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, উত্তেজিত জনতা থানা চত্বরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল।

আজ রবিবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, ওই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার এক দলের দুই এবং অন্য দলের তিনজনকে গ্রেফতার করেছে সিটি পুলিশ। তবে ধৃত পাঁচ অভিযুক্তের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে সূত্রটি। শুধু বলেছে, অগ্নিসংযোগের আগে মাতাল দুই দলের ঝগড়া হয়েছিল। ঝগড়ার রেশ পড়েছিল থানায় বিদ্যমান গাড়ির ওপর। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

সূত্ৰটি জানিয়েছে, গ্রেফতারের পর আজ পাঁচজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top