News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন : অ্যালেক্সের ডাবল হ্যাটট্রিক স্যাগকে নিয়ে ছেলেখেলা করলো আনন্দভবন
Image

সি-ডিভিশন : অ্যালেক্সের ডাবল হ্যাটট্রিক স্যাগকে নিয়ে ছেলেখেলা করলো আনন্দভবন

আনন্দ ভবন-‌৯                                                                                 স্যাগ-‌০

(‌অ্যালেক্স-‌ হ্যাটট্রিক সহ ৬, স্টিফেন,আরোবা,স্যামুয়েল)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠলেন আনন্দভবনের ফুটবলাররা। বিধ্বস্ত করলো প্রতিনিয়ত অনুশীলনে থাকা সাই স্যাগকে। বড় ব্যবধানে জয় পেয়েও দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো সুজিত ঘোষের আনন্দভবনকে। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট পেয়ে ‘‌এ’ গ্রুপে দ্বিতীয় স্থান পেলো আনন্দভবন। সমসংখ্যক ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আগামীবছর দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করলো এন এস আর সি সি। রাজ্য ফুটবল‌ সংস্থা আয়োজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বুধবার সকালে সাই স্যাগকে কার্যত চিড়ে খেলো আনন্দভবনের ফুটবলাররা। একা অ্যালেক্স নাভিশ্বাস তুলে দিলেন স্যাগের রক্ষণভাগের ফুটবলারদের। অ্যালেক্স একাই করলেন ৬ গোল। অ্যালেক্সের দৌলতেই ৯-‌০ গোলের বড় ব্যবধানে জয় পেলো আনন্দভবন। অপরদিকে ৫ ম্যাচ খেলে মাত্র ২ টি ম্যাচে পয়েন্ট ভাগ করে ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করলো স্যাগ। প্রশ্ন দেখা দিয়েছে স্যাগের ফুটবলারদের মান নিয়েও। সারা বছর অনুশীলন করার পরও এত জঘন্য ফলাফল কেনও তার কোনও সদুত্তর দিতে পারেননি স্যাগের কোচ সঞ্জয় কুমার চৌধুরি। ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে আনন্দভবনের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিলো। সারা মাঠ কার্যত দাপিয়ে খেলেন আনন্দভবনের ফুটবলাররা। দলকে আক্রমণে নেতৃত্ব দেন অ্যালেক্স ডার্লং। ম্যাচের শুরুতেই অ্যালেক্স ডার্লংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর থেকেই আত্মবিশ্বাস বেড়ে যায় দলীয় ফুটবলারদের। শুরু হয় ক্রমাগত আক্রমণ। আর তাতেই চিড় ধরে স্যাগের রক্ষণভাগে। শেষ পর্যন্ত তা আর ঠিক হয়নি। এর সুযোগেই একেরপর এক জাল নাড়াতে থাকেন আনন্দভবনের ফুটবলাররা। তবে দের রক্ষণভাগের ফুটবলাররা আরও তেজী হলে ব্যবধান আরও বাড়তে পারতো। ম্যাচের ৩, ১১,২২,৫৩, ৬৭ এবং ৬৯ মিনিটে পর পর ৬ টি গোল করেন অ্যালেক্স ডার্লং। মূলত অ্যালেক্সের গতির কাছেই হার মানতে হলো স্যাগকে।  এছাড়া দলের পক্ষে ১৩ মিনিটে স্টিফেন লালরেম ফেলা, ৪৭ মিনিটে এম স্যামুয়েল হালাম এবং ৫২ মিনিটে আরোবা মলশুম গোল করেন। ম্যাচটি পরিচালনা করেন শিবজ্যোতি চক্রবর্তী।

Releated Posts

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top