News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ইম্ফলে ফিরে আসছেন রাহুল গান্ধী, বিষ্ণুপুরের কাছে কংগ্রেস নেতার কনভয় আটকে দিল পুলিশ
Image

ইম্ফলে ফিরে আসছেন রাহুল গান্ধী, বিষ্ণুপুরের কাছে কংগ্রেস নেতার কনভয় আটকে দিল পুলিশ

ইম্ফল, ২৯ জুন (হি.স.): ইম্ফলে ফিরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চূরাচাঁদপুরে আর যাওয়া হল না তাঁর, বৃহস্পতিবার দুপুরে বিষ্ণুপুরের কাছে কংগ্রেস নেতার কনভয় আটকে দেয় পুলিশ, অগত্যা ইম্ফলে ফিরে আসতে হচ্ছে রাহুল গান্ধীকে।

শান্তির বার্তা নিয়ে বৃহস্পতিবারই মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়েছেন রাহুল। সেখান থেকে তিনি যাচ্ছিলেন চূরাচাঁদপুরে। কিন্তু, রাজধানী ইম্ফল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের কাছে চেকপোস্টে তাঁর কনভয় আটকে দেয় পুলিশ। তাই ফিরে আসতে হচ্ছে রাহুলকে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, “বিষ্ণুপুরের কাছে রাহুল গান্ধীর কনভয়কে আটকে দিয়েছে পুলিশ। পুলিশ বলছে, তাঁরা আমাদের অনুমতি দেওয়ার মতো অবস্থায় নেই। রাহুল গান্ধীকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে মানুষ দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারছি না কেন তাঁরা আমাদের বাধা দিয়েছে?” এদিন রাহুলের সঙ্গে মণিপুরের রাজধানীতে গিয়েছেন বেণুগোপালও।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top