News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনোনয়ন বিকৃতির তদন্তে সিবিআই নয়, রাজ্য পুলিশকে ভার দিল ডিভিশন বেঞ্চ
Image

মনোনয়ন বিকৃতির তদন্তে সিবিআই নয়, রাজ্য পুলিশকে ভার দিল ডিভিশন বেঞ্চ

কলকাতা, ২৬ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র বিকৃতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সোমবার বিচারপতি অমৃতা সিনহার সেই নির্দেশকে খারিজ করে দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ।

হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা এবং ধূলিসামলি পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান ও তনুজা বেগম মল্লিক মনোনয়নপত্র বিকৃতির অভিযোগ তোলেন। দু’জনের দাবি, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। তাঁরা মনে করেন, নির্বাচনী নথি বিকৃতির ফলে তাঁদের মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। বিডিওর কাছে সেই অভিযোগ জানাতে যান তাঁরা। তবে বিডিও অভিযোগ নেননি বলেই দাবি। আর তারপর এই অভিযোগের জল গড়ায় কলকাতা হাই কোর্টে।

ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সিনহার নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। হাওড়ার উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও’র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়। তদন্তে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, “সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই।” রাজ্য পুলিশের উপরেই তদন্তভার দিয়েছে আদালতের ডিভিশন বেঞ্চ।

Releated Posts

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top