News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত নিজস্ব সার্বভৌমত্বের সঙ্গে কখনই আপস করবে না : রাজনাথ সিং
Image

ভারত নিজস্ব সার্বভৌমত্বের সঙ্গে কখনই আপস করবে না : রাজনাথ সিং

জম্মু, ২৬ জুন (হি.স.) : ভারত নিজস্ব সার্বভৌমত্বের সঙ্গে কখনই আপস করবে না। স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে তিনি বলেছেন, যে দেশগুলি সন্ত্রাসবাদকে নিজেদের রাষ্ট্রীয় নীতি হিসাবে ব্যবহার করছে তাদের ঘৃণ্য পরিকল্পনায় সফল হবে না। সোমবার জম্মুতে একটি জাতীয় নিরাপত্তা কনক্লেভে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থকদের এখন বোঝা উচিত যে সন্ত্রাসবাদ ভারতের দ্বারা অগ্রহণযোগ্য। তিনি পাকিস্তানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য নিজস্ব ভূখণ্ড ব্যবহার করার জন্য সতর্ক করেছেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স রয়েছে বলে মন্তব্য করে রাজনাথ সিং বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ নেটওয়ার্ক, সন্ত্রাসবাদের অর্থায়ন, মাদক ও অস্ত্রের সরবরাহ এবং ওভার এবং আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসবাদ ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের উচিত নিজস্ব ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা না করে আগে নিজের ঘর সাজানো। প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক যৌথ বিবৃতি উল্লেখ করে রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের মানসিকতা পরিবর্তন করতে সফল হয়েছে এবং এখন বিশ্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top