News Flash

  • Home
  • প্রধান খবর
  • দলীয় প্রার্থীকে অপহরণের অভিযোগ তুলে হাইকোর্টে কংগ্রেস
Image

দলীয় প্রার্থীকে অপহরণের অভিযোগ তুলে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৬ জুন (হি.স.) : কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।

ঘটনাটি আমতা বিধানসভার কাশমুলি গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথের। কংগ্রেসের পক্ষ থেকে কাশমুলি অঞ্চলের ১৩৯ নম্বর বুথের প্রার্থী হিসাবে সুকুমার মিদ্দাকে টিকিট দেওয়া হয়েছিল। গত ১৪ তারিখ তিনি কংগ্রেসের হয়ে মনোনয়ন জমাও দেন। পরিবারের অভিযোগ, গত ২০ তারিখ তৃণমূলের লোকজন জোর করে মনোনয়ন প্রত্যাহার করান। কংগ্রেসের অভিযোগ তারপর থেকেই সুকুমার মিদ্দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকেও সদর্থক কোনও ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ।

এ বিষয় নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে আমতা দু নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানানো হয়। তারপরও তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় তার জল গড়াল আদালতে। এই গোটা বিষয়টি উল্লেখ করে কংগ্রেসের তরফ থেকে বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়। ওই এলাকাতেই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে মানস মণ্ডল। তাঁর বক্তব্য, “আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top