News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য 
Image

ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য 

আগরতলা, ২৪ জুন (হি. স.) : ত্রিপুরায় ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই কেন্দ্রে তেইশের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজয়ী হয়েছিলেন। কিন্তু, তিনি সাংসদ পদে থেকে গেছেন। ফলে, ধনপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। এদিকে, তেইশের বিধানসভা নির্বাচনে চড়িলাম কেন্দ্রে বিজেপির বিজিত প্রার্থী প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বিজেপি নেতার দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে ধনপুর কেন্দ্রে উপনির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সঠিক প্রার্থী বাছাই আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে দল। তাঁর কথায়, সাধারণত আসন খালি হওয়ার ছয় মাসের মধ্যেই নির্বাচন কমিশন উপনির্বাচন করে থাকে। তাতে, নির্দিষ্ট সময় মেনে আগস্ট কিংবা সেপ্টেম্বরে ধনপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাঁর বক্তব্য, বিজেপি লোকসভা নির্বাচনের পূর্বে ধনপুর কেন্দ্রে উপনির্বাচনকে সেমিফাইনাল হিসেবে দেখছে। উপনির্বাচনে ভাল ফলাফল দলীয় কর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হবে।    

তাঁর দাবি, ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে তিনি যোগ করেন, লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়িয়েছে। তাতে, ওই আসনে বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরার টিকিট না পাওয়ার সম্ভাবনা বেশি বলে তিনি দাবি করেছেন। 

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top