News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট প্রচারের সময় আরএসপি প্রার্থীকে মারধরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের
Image

ভোট প্রচারের সময় আরএসপি প্রার্থীকে মারধরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের

গোসাবা, ২৪ জুন (হি. স.) : ভোট প্রচারের সময় তৃণমূল ও আরএসপির মধ্যে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়াল। ঘটনায় দুপক্ষের মোট ছয়-সাতজন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে দুপক্ষের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতাল একজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোসাবার পাঠানখালি এলাকায়। ঘটনায় বেশ কয়েকটি টোটোও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেলে আরএসপি প্রার্থী নজরুল ইসলাম ঘরামী দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করছিলেন। সেখানে আরেক আরএসপি প্রার্থী আনন্দ নস্করের ভোটের প্রচারে গিয়েছিলেন নজরুল। অভিযোগ সেখানেই তৃণমূলের ৪৯ নম্বর বুথের প্রার্থী দেবাশিস নস্কর তাঁদের দলীয় প্রার্থী অরূপ নস্করের হয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন। দুপক্ষের প্রচার চলাকালীন একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্য বিনিময় হলে প্রথমে বচসা পরে হাতাহাতি বেধে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মোটর বাইক, টোটো ভাঙচুর হয় উভয়পক্ষের। আরএসপি প্রার্থী নজরুলকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় আরএসপি প্রার্থী সহ জনা চারেক কর্মী গুরুতর জখম হয়েছেন। নজরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাল্টা তৃণমূল প্রার্থী ও তাঁর সঙ্গীদেরকেও মারধরের অভিযোগ রয়েছে আরএসপির বিরুদ্ধে। দেবাশিস নস্কর, সাইফুদ্দিন সর্দার সহ দু তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখান থেকে দেবাশিসকে ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দেবাশিস বলেন, “আমাদের ভোট প্রচারের সময় আচমকাই ওঁরা আমাদের উপর হামলা করলো। আরএসপি, সিপিএম, বিজেপি সকলে জোট হয়ে আমাদেরকে মারধর করেছে।” যদিও আরএসপির পাল্টা অভিযোগ, এলাকার তৃণমূল নেতা সুবিদ আলি ঢালির নেতৃত্বে হামলা চালানো হয়েছে আরএসপি কর্মীদের উপর। নজরুল বলেন, “ আমরা ভোট প্রচার করছিলাম, তখন সুবিদ আলি ঢালির লোকেরা আচমকা আমাদের উপর রড, লাঠি, বন্দুক নিয়ে হামলা করে। আমাদের প্রচারের টোটো ভাঙচুর করে।” এই অভিযোগ অস্বীকার করেছেন সুবিদ আলি ঢালী। ঘটনার তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর পরিবারকে ‘বাবরি মসজিদের মতো ধ্বংস’ করার মন্তব্য, কর্নাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরিবারকে ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনার সঙ্গে তুলনা…

ByByNews Desk Jul 29, 2026

এফআইআর প্রত্যাহারে আশ্বাস এড়াতে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঢাল করছে সরকার, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের বিষয়ে সরকারের দেওয়া আগের আশ্বাস থেকে সরে…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top