News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত ভোটে প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Image

পঞ্চায়েত ভোটে প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২৩ জুন (হি. স.) : পঞ্চায়েত ভোটের জন্য প্রথম দফায় ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি করে বাহিনীর সংখ্যা জানানো হয়েছে। কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল। শীঘ্রই বাকি বাহিনীও বরাদ্দ করা হবে বলে সূত্রের খবর। এছাড়া ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশও বরাদ্দ করা হয়েছে।

৮ জুলাই একদফায় হবে পঞ্চায়েত ভোট। তার আগে দফায় দফায় বাহিনী আসবে রাজ্যে। বরাদ্দ হওয়া ৩১৫ কোম্পানির মধ্যে রয়েছে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ভিনরাজ্যের স্পেশাল আর্মড পুলিশ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০ কোম্পানি সিআরপিএফ, ৬০ কোম্পানি বিএসএফ, ২৫ কোম্পানি সিআইএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ২৫ কোম্পানি এসএসবি ও ২০ কোম্পানি আরপিএফ পাঠানো হচ্ছে। অসম, বিহার, ঝাড়খণ্ড ও ওডিশা থেকে ১০ কোম্পানি করে পুলিশ আসবে রাজ্যে। উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ থেকে ২০ কোম্পানি করে পুলিশ আসবে। এছাড়া ত্রিপুরা, মিজোরাম, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয় ও মহারাষ্ট্র থেকে ৫ কোম্পানি করে বাহিনী আনা হচ্ছে।

বাহিনী মোতায়েন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রাথমিকভাবে ২২ জেলার পঞ্চায়েত নির্বাচনে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের করা মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দিয়েছিলেন, ২০১৩ সালের থেকে কম বাহিনী মোতায়েন করা যাবে না। এই নির্দেশ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কমিশন আরও ৮০০ কোম্পানি চায়। তবে বিরোধীদের দাবি, সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এই দাবি নিয়ে আদালতের দ্বারস্থও হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top