News Flash

Image

তৃণমূল বিধায়ক তাপস রায়ের নিশানায় বিরোধীরা

কলকাতা, ২৩ জুন (হি.স.) : দলীয় কর্মী খুন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া । পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদেরকে নিশানা করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও প্রবীণ নেতা তাপস রায়।

শুক্রবার তিনি বলেন, যখনই বিরোধী রাজনৈতিক দলের কেউ কোনও সংঘর্ষে মারা যায়, তখন বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে দায়ী করা হয়। অথচ তৃণমূল কংগ্রেসের কোনও নেতাকর্মী মারা গেলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হয়, গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হতে হয়েছে।

পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তাপসবাবু এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের কাছে এ রাজ্যের যে কোনও নির্বাচনই পাখির চোখ। আমাদের দল সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং মানুষকে নিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করে। ফলে কেবলমাত্র ভোট এলেই পরিযায়ী পাখির মতো বিরোধী রাজনৈতিক দলগুলির মতো হঠাৎ করে রাজনীতির ময়দানে সেজেগুজে হাজির হতে হয় না।

বিরোধীরা দাবি করেই চলেছে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পর্যাপ্ত বাহিনী ছাড়া তারা ভোটে অংশগ্রহণ ও জয়যুক্ত হতে পারবে না। এ প্রসঙ্গে তাপস বাবুর আবেদন, প্রয়োজনে আধা সামরিক বাহিনী নয়- পুরোপুরি সামরিক বাহিনী বা মিলিটারি দিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট করা হোক এ রাজ্যে। তাহলে হয়তো বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি পূরণ হতে পারে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে প্রার্থী দেওয়ার মতো এবং এজেন্ট দেওয়ার মতো পর্যাপ্ত লোক না থাকলে তার জন্য তারা কোনওভাবেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করতে পারবে না।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top