News Flash

  • Home
  • প্রধান খবর
  • মোদীজির প্রশংসা কংগ্রেস হজম করতে পারছে না, এটা দুর্ভাগ্যজনক : জে পি নাড্ডা
Image

মোদীজির প্রশংসা কংগ্রেস হজম করতে পারছে না, এটা দুর্ভাগ্যজনক : জে পি নাড্ডা

কালাহান্ডি (ওডিশা), ২৩ জুন (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, মোদীজির প্রশংসা কংগ্রেস হজম করতে পারছে না, এটা দুর্ভাগ্যজনক। শুক্রবার ওডিশার কালাহান্ডির একটি সমাবেশ থেকে নাড্ডা বলেছেন, “মোদীজি সমগ্র বিশ্বের নেতাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত এবং প্রিয়। কেউ তাকে হিরো বলে, কেউ তাকে বস বলে, কেউ তাকে সংস্কারক বলে, কেউ তাকে মহান দেশপ্রেমিক বলে! কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেস এই সব ”হজম” করতে পারে না।”

কংগ্রেসের নিন্দা করে নাড্ডা আরও বলেছেন, “কংগ্রেস নেতারা মোদীজিকে সাপ, বিচ্ছু, নিরক্ষর, চা বিক্রেতা আরও কী না কী বলেছেন! বেচারা কংগ্রেস বুঝতে পারে না যে এই সব তাদের সাহায্য করবে না, কারণ মোদীজির সঙ্গে দেশের ১৪০ কোটি মানুষের ভালবাসা এবং বিশ্বাস রয়েছে! কংগ্রেস যাই বলুক না কেন, মোদীজি জনগণের সেবা চালিয়ে যাবেন, সমগ্র বিশ্বে উজ্জ্বল হতে থাকবেন!” কংগ্রেস নেতৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাড্ডা বলেছেন, “আমি কংগ্রেসিদের বলতে চাই, আসুন আমার সঙ্গে আলোচনা করুন, সংখ্যা নিয়ে আলোচনা করুন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top