News Flash

Image

মহা সমারোহে যোগ দিবস পালন বাঁকুড়ায়

বাঁকুড়া, ২১ জুন (হি. স.) : মহা সমারোহে পালিত হল বিশ্ব যোগ দিবস। বুধবার সকালে স্থানীয় ধর্মশালায় পতঞ্জলি যোগ প্রানায়াম শিবিরের উদ্যোগে যোগ শিবিরে শতাধিক পুরুষ ও মহিলা অংশ নেন।এই শিবিরে বৃদ্ধ ও বৃদ্ধা উপস্থিত ছিলেন।সংস্থার পক্ষ থেকে জানানো হয় দীর্ঘ সতের বছর ধরে যোগ ও প্রানায়াম প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বাঁকুড়া ষ্টেশন সংলগ্ন মাঠে বিপুল উৎসাহে যোগ দিবস পালিত হয়।বাঁকুড়া শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী কৃত্তিবাসানন্দজী ,বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার ,বিধায়ক নিলাদ্রী দানা সহ বহু বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন।

বাঁকুড়া অনুশীলন সমিতির উদ্যোগে কুচকুচিয়াস্হিত সমিতি ভবনে যোগ দিবস পালন করা হয়। জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পক্ষ থেকে স্কুল ডাঙ্গা স্হিত সংঘের হলঘরে যোগ শিবিরের আয়োজন করা হয়। মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে যোগ দিবস পালিত হয়।অনুষ্ঠানে আত্মরক্ষামূলক লাঠি খেলা প্রদর্শিত হয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top