News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বিদেশী নাগরিক আটক
Image

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বিদেশী নাগরিক আটক

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বিদেশী নাগরিককে আটক করেছে আমতলী থানার পুলিশ। পুলিশ তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করেছে।

আমতলি থানার পুলিশ পিন্টু বিশ্বাস জানিয়েছেন, আজ অশ্বিনী মার্কেট এলাকায় ঘোরাফেরা করার সময় দুইজন সন্দেহভাজন বিদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। তাঁদেরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের মধ্যে একজনের বাড়ি ইরানে এবং অপরজন বাংলাদেশের নাগরিক।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন ইয়াকুব ইয়াজদানবক্স এবং শাহীন মন্ডল। পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি মোবাইল সহ বেশ কিছু ভূয়ো আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করে। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top