News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগে উজ্জীবিত গোটা ভারত, দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক যোগ দিবস
Image

যোগে উজ্জীবিত গোটা ভারত, দেশজুড়ে উৎসাহ ও উদ্দীপনায় পালিত আন্তর্জাতিক যোগ দিবস

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): গোটা দেশজুড়ে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এবার নবম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হয় মধ্যপ্রদেশের জব্বলপুরের গ্যারিসন মাঠে, সেখানে যোগব্যায়াম করেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল প্রমুখ। শিবরাজ বলেছেন, “আজ আমরা আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করছি। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গোটা বিশ্ব যোগের প্রভাবে উদ্বুদ্ধ।”

বুধবার সকালে কেরলের কোচিতে আইএনএস বিক্রান্ত-এ যোগাভ্যাস করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সঙ্গে ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার প্রমুখ। উত্তর প্রদেশের নয়ডাতে যোগাভ্যাস করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মুম্বইয়ে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, ওডিশার বালেশ্বরে যোগাভ্যাস করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া যোগাভ্যাস করেছেন দিল্লিতে। হিমাচল প্রদেশের হামিরপুরে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে যোগাসন করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। গোটা দেশেই এদিন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে নবম আন্তর্জাতিক যোগ দিবস।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top