News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টিএসআর ৮ম ব্যাটেলিয়ানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ
Image

টিএসআর ৮ম ব্যাটেলিয়ানের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ টি এস আর অষ্টম ব্যাটেলিয়ানের ২৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধলাই জেলার লাল ছড়া প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপলক্ষে রক্তদান বৃক্ষরোপণ সহ অন্যান্য সামাজিক কর্মসূচি পালন করা হয়৷ ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করার পাশাপাশি অন্যান্য সামাজিক দায়িত্ব পালনেও যথেষ্ট দায়িত্বশীলতার প্রমাণ রেখে চলেছে৷  অষ্টম ব্যাটেলিয়ানের ২৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে লাল ছড়া প্রধান কার্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ৫৭ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ এছাড়া দেড়শটি নানা প্রজাতির গাছের চারা রূপন করা হয়৷ এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৮ জন ছাত্রছাত্রীকে স্মারক সম্মান প্রদান করা হয়৷ টিএসআর এর চারটি শহীদ পরিবারকে স্মৃতি সম্মান প্রদান করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি  জি এস রাও, অষ্টম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট অমরজিৎ দেববর্মা সহ মহকুমা শাসক প্রমুখ৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে দিয়ে  অফিসার ও জোয়ানদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top