News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুকুল-শুভেন্দুর মতো আমাকেও ভাঙাতে চেষ্টা করছে, বিস্ফোরক অভিষেক
Image

মুকুল-শুভেন্দুর মতো আমাকেও ভাঙাতে চেষ্টা করছে, বিস্ফোরক অভিষেক

কলকাতা, ১৮ জুন (হি. স.) : ‘মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের মতো আমাকেও ভাঙানোর চেষ্টা করছে। কিন্তু এভাবে আমাকে দমানো যাবে না।’ রবিবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন ডায়মন্ড হারবারের ফলতায় একটি রাজনৈতিক সভায় উপস্থিত হয়েছিলেন অভিষেক। পঞ্চায়েত নির্বাচনের আগে নিজের এলাকায় কী কী কাজ হয়েছে, তার খতিয়ান তুলে ধরা হয়েছে এই মঞ্চ থেকে। জল, কল, রাস্তা— ৯ বছরে অভিষেক সাংসদ থাকাকালীন কী কী কাজ হয়েছে এবং হচ্ছে সেটাই মানুষের কাছে তুলে ধরা হয়েছে।

এদিনের মঞ্চ থেকে মূলত বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, ‘রাজনৈতিক লড়াইয়ে পেরে না ওঠে, ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। একুশের নির্বাচনের থেকে পঞ্চায়েতে বিজেপির থেকে ব্যবধান বাড়বে তৃণমূলের। আর পঞ্চায়েত নির্বাচনের থেকে চব্বিশে ব্যবধান আরও বাড়বে। এবার সব জেলা পরিষদ তৃণমূল জিতবে।’

এরপরই অভিষেক বলেন, ‘বিজেপি ইডি-সিবিআই ব্যবহার করে নিজেদের দলের শ্রীবৃদ্ধি ঘটায়। যেমনভাবে মুকুল রায়, হিমন্ত বিশ্বশর্মা, শুভেন্দু অধিকারী এদের ভাঙিয়ে নিয়ে গেছে, একইভাবে চেষ্টা করছে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাঙাও, নইলে বসাও, নইলে জেলে ঢোকাও।’

এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি আর বলেন, ‘আমি যতদিন রাজনীতি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করব। আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরবে। আমরা অন্য ধাতুতে তৈরি, আমরা বেইমান নই। আর যেদিন রাজনীতি করব না, সেদিন নিষ্ক্রিয় হয়ে যাব।’ অভিষেকের কথায়, ‘ওদের কাছে ইডি, সিবিআই, আয়কর, বিচারব্যবস্থার একাংশ রয়েছে, কিন্তু তৃণমূলের পাশে মানুষ রয়েছেন। মানুষই শেষ কথা বলবেন। আমি কারওর কাছে মাথা নত করব না।’

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top