News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর-নাহরলাগুন ও আগরতলা-গুয়াহাটির মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালাবে
Image

যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শিলচর-নাহরলাগুন ও আগরতলা-গুয়াহাটির মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালাবে

মালিগাঁও, ১৭ জুন: যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে শিলচর-নাহরলাগুন ও আগরতলা-গুয়াহাটির মধ্যে দুটি সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলচর ও নাহরলাগুনের মধ্যে সামার স্পেশাল ট্রেনটি দক্ষিণ অসমের বরাক উপত্যকার সাথে অরুণাচল প্রদেশের একটি অংশকে সংযুক্ত করবে। এই ট্রেনটি ১৯ জুন থেকে ২৯ আগস্ট, ২০২৩ পর্যন্ত উভয় দিক থেকে ১১টি ট্রিপের জন্য চলাচল করবে। অন্য আরেকটি সামার স্পেশাল ট্রেন আগরতলা ও গুয়াহাটির মধ্যে ২২ জুন থেকে ১ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত উভয় দিক থেকে ১১টি ট্রিপের জন্য চলাচল করবে।


সেই অনুযায়ী, ট্রেন নং. ০৫৬৩৮ (শিলচর-নাহরলাগুন) স্পেশাল ট্রেনটি প্রত্যেক সোমবার ১৩.৫০ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৩০ ঘণ্টায় নাহরলাগুন পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬৩৭ (নাহরলাগুন-শিলচর) স্পেশাল ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার ১০.০০ ঘণ্টায় নাহরলাগুন থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৪০ ঘণ্টায় শিলচর পৌঁছবে। স্পেশাল ট্রেনটি বদরপুর, লামডিং, ডিমাপুর, ফরকাটিং, নিউ তিনসুকিয়া, ডিব্রুগড়, ধেমাজি ও নর্থ লখিমপুর স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশাল ট্রেনটিতে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার ও স্লিপার ক্লাস সহ মোট ২০টি কোচ থাকবে।


অন্য আরেকটি স্পেশাল ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) স্পেশাল ট্রেনটি প্রত্যেক বৃহস্পতিবার ১৯.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে পরের দিন ০৮.৪৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) স্পেশাল ট্রেনটি প্রত্যেক শুক্রবার ১৩.১৫ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন ০৪.৩৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। স্পেশাল ট্রেনটি ধর্মনগর, বদরপুর, লামডিং ও চাপরমুখ জং. স্টেশন হয়ে চলাচল করবে। এই স্পেশাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সেকেন্ড ক্লাস সহ মোট ২১টি কোচ থাকবে।


এই সামার স্পেশাল ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

উত্তর-পূর্ব ভারতে ১৪ কোটি টাকা মূল্যের ৭১ লক্ষ চোরাচালানকৃত বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ডিআরআই : গ্রেপ্তার চার

নয়াদিল্লি: ১২ জুন: বিদেশি সিগারেট চোরাচালানের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) উত্তর-পূর্ব ভারতে একাধিক…

ByByReshmi Debnath Jun 13, 2026

জনগণকে বিব্রত করতে রাজ্যে বিজেপি ও তিপরা মথার মধ্যে মতপার্থক্যের ছবি তুলে ধরা হচ্ছে: বিরোধী দলনেতা

আগরতলা, ১২ জুন: প্রদ্যোত কিশোর দেববর্মণের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক ও বিরোধী দলনেতা জিতেন্দ্র…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top