News Flash

  • Home
  • বিদেশ
  • সুইডেনের ন্যাটোতে যোগ প্রসঙ্গে সিদ্ধান্তে অনড় এরদোগান
Image

সুইডেনের ন্যাটোতে যোগ প্রসঙ্গে সিদ্ধান্তে অনড় এরদোগান

আঙ্কারা, ১৫ জুন (হি. স.) : সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে সুইডেনের প্রতি সমর্থন জানাবে না তুরস্ক। বিষয়টি আবারও স্পষ্ট করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেছেন, সুইডেন সন্ত্রাসবাদী আইনে পরিবর্তন এনেছে, কিন্তু তা যথেষ্ট নয়। সুইডেনে বসবাসকারী তুরস্কবিরোধী শক্তির বিরুদ্ধে এখনও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের গ্রেফতার করা হয়নি।

তুর্কি প্রেসিডেন্টের অভিযোগ করেন, সুইডেনে এখনও পিকেকে সমর্থকেরা ঘুরে বেড়াচ্ছে। এ থেকেই প্রমাণিত হয়, সুইডেন পিকেকে সমর্থকদের গ্রেফতার করতে খুব বেশি উৎসাহী নয়। সুইডেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তুরস্ক সুইডেনের পক্ষে ভোট দেবে না।

আজারবাইজান সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেখান থেকে ফিরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে কথা বলেন তিনি। আবার একই সময়ে আঙ্কারায় সুইডেন, তুরস্ক এবং ন্যাটোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে। সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গেই এ বৈঠক।

তুরস্কের ওপরই নির্ভর করছে সুইডেনের ন্যাটোতে যোগদান। অন্য সবগুলো দেশ সমর্থন জানালেও সুইডেনের পক্ষে ভোট দেয়নি তুরস্ক।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top