News Flash

  • Home
  • বিদেশ
  • রুশ দূতাবাসের নির্মাণকাজ বন্ধ করল অস্ট্রেলিয়া
Image

রুশ দূতাবাসের নির্মাণকাজ বন্ধ করল অস্ট্রেলিয়া

সিডনি, ১৫ জুন (হি. স.) : পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়ার দূতাবাস থাকা নিরাপদ নয় জানিয়ে রাশিয়ার নতুন দূতাবাস নির্মাণ নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এর জন্য আগেই আইন পাস অস্ট্রেলিয়া।

ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে এই দূতাবাস নির্মাণের কাজ চলছিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ বলেছেন, পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়াকে দূতাবাস বানানোর জন্য যে জমি লিজে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুটি কক্ষেই আইনটি পাস হয়। স্থানীয় ক্যওনবেরা কর্তৃপক্ষ এর আগে লিজ বাতিল করেছিল। তাদের যুক্তি ছিল, ২০০৮-এ জমি লিজে দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে রাশিয়া তা ফেলে রাখে। শর্ত ছিল রাশিয়া তিন বছরের মধ্যে দূতাবাস নির্মাণের কাজ শেষ করবে। আলবানিজ জানিয়েছেন, সেখানে রাশিয়ার কূটনীতিকরা কাজ শুরু করলে অসুবিধা হতো। দেশের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, নিরাপত্তা এজেন্সিগুলো সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে। পার্লামেন্টের এত কাছে রাশিয়ার দূতাবাস থাকাটা একেবারেই কাঙ্খিত নয়। তা নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top