News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিজে না গেলে ইডি কান ধরে নিয়ে যাবে, অভিষেক প্রসঙ্গে মত সুকান্তর
Image

নিজে না গেলে ইডি কান ধরে নিয়ে যাবে, অভিষেক প্রসঙ্গে মত সুকান্তর

কলকাতা, ১৩ জুন (হি. স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে না গেলে ইডি কান ধরে নিয়ে যাবে। সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু তাঁর আইনজীবী মারফত চিঠি দিয়ে আজ হাজিরা দিতে পারবেন না বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

এ প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ইডি কী পদক্ষেপ নেবে সেটা সাংবাদিক বৈঠক করে তারা বলবে। আপনারা অপেক্ষা করুন। ইডির ডাক শ্রীকৃষ্ণের বাশির মতো। রাধার কানে গেলে অন্তরে ব্যথা হবে এবং সেই ব্যথা নিয়েই দৌড়ে দৌড়ে যেতে হবে। ইডির ডাক যখন একবার পেয়েছেন, তখন তাঁর কানেও ঢুকেছে। তাঁকেও যেতে হবে। নিজে না গেলে কান ধরে নিয়ে যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। হাজিরা দিতে পারছেন না বলে সকাল ১১ টার মধ্যে আইনজীবীর মাধ্যমে তিনি চিঠি পাঠিয়ে দেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁর জনসংযোগ কর্মসূচি বারবার আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাই তাঁকে হেনস্তা করা হচ্ছে।

এদিন ১৫ পাতার চিঠি তিনি লেখেন, দলীয় কর্মসূচি নিয়ে কলকাতার বাইরে রয়েছি। এদিকে গত কয়েক বছরের নথি চেয়েছে ইডি। তথ্য সংগ্রহে সময় লাগবে। যদিও আগেই অভিষেক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট না মেটা পর্যন্ত তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিস পাঠিয়েছিল, সেদিন নবজোয়ার কর্মসূচিতে নদিয়া জেলায় ছিলেন তিনি।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top