News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় সাতটি সুকলের পড়ুয়াদের নিয়ে নিপুন ত্রিপুরার র্যালী
Image

আগরতলায় সাতটি সুকলের পড়ুয়াদের নিয়ে নিপুন ত্রিপুরার র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷  পশ্চিম জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার সাতটি সুকল নিয়ে নিপুন ত্রিপুরার রেলি অনুষ্ঠিত হয় সোমবার সকালে৷ ছাত্র-ছাত্রীদের গাণিতিক ও ভাষাগত দিক দিয়ে আরও বলিষ্ঠ করার লক্ষ্যে রাজ্যেও  শিক্ষা দপ্তরের উদ্যোগে নিপুন ত্রিপুরার রেলি অনুষ্ঠিত হয়৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে সদর এলাকার সাতটি সুকলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সোমবার সকালে আগরতলা শহরে এক বর্ণাঢ্য রেলি সংগঠিত করা হয়৷ রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার৷ শিক্ষা অধি কর্তা সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন৷ সুজ্জিত রেল এটি উমাকান্ত সুকল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে  রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়৷ রেলির আনুষ্ঠানিক সূচনা করে মেয়র দীপক মজুমদার বলেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিক্ষা উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই এই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে৷  রেলিকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top