News Flash

  • Home
  • দিনের খবর
  • তিনটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা নিউটাউনে, আহত বাইক চালক-সহ দু’জন
Image

তিনটি গাড়ির রেষারেষিতে দুর্ঘটনা নিউটাউনে, আহত বাইক চালক-সহ দু’জন

কলকাতা, ১১ জুন (হি.স.): নিউটাউনে ফের দুর্ঘটনা! রবিবার ভোরে নিউটাউনের পেঁচার মোড়ে তিনটি গাড়ির রেষারেষিতে মোটরবাইকে ধাক্কা মারে একটি গাড়ি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বাইক চালক-সহ দু’জন। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভোর সওয়া ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিউটাউনের নারকেল বাগান থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় তিনটি গাড়ির রেষারেষি চলছিল। একটি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইক, মিনিডোর ও আরেকটি গাড়িকে ধাক্কা মারে। বাইক সমেত চালক গাড়ির তলায় ঢুকে যান। দু’টি গাড়ির চালক আটক হলেও, তৃতীয় গাড়ির চালক পলাতক। তাঁর সন্ধান চালাচ্ছে ইকো পার্ক থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় স্পিড ব্রেকার না থাকায় বেপরোয়াভাবে যান চলাচল করে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top