News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদেশ বিজেপি এস সি মোর্চার কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত
Image

প্রদেশ বিজেপি এস সি মোর্চার কার্যকারনী বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৯ জুন(হি.স.) : ত্রিপুরার দুটি লোকসভা আসনে জয় লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে বিজেপির কার্যকতারা। আজ প্রদেশ বিজেপি এস সি মোর্চার কার্যকারনী বৈঠকে এমটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, আমাদের মূল সংগঠন হল ভারতীয় জনতা পাটি। এই পার্টির ৭টি মোর্চার কার্যকারনী বেঠক চলছে। এবারের কার্যকারিণী বৈঠকের বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ৩০ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৯ বছর কার্যকাল সম্পন্ন হবে। এর লক্ষ্যে আগামী একমাস ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার।

মূলত, প্রধানমন্ত্রী ৯ বছরে  কার্যকালে সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন মূলক কাজ করেছেন তা জনসম্মুখে তুলে ধরা বৈঠকের প্রধান লক্ষ্য। সাথে তিনি যোগ করেন, তপশিলি জাতিদের জন্য বিজেপি সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা এই বৈঠকে তুলে ধরা হয়েছে।

তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানেই উন্নয়ন। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের উন্নয়নে রূপরেখা তৈরি হয়েছে।

এদিকে, এস সি মোর্চার প্রদেশ কমিটির সদস্য হওয়ার সত্ত্বেও একাংশ মন্ত্রী, বিধায়ক ওই বৈঠকে অনুপস্থিত থাকার কারণে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন,ব্যস্ততা থাকতেই পারে। কিন্তু আজ এস সি মোর্চার কার্যকারনী বৈঠকে একাংশ মন্ত্রী ও বিধায়কদের উপস্থিত থাকা উচিত ছিল।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top