News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গরমের জ্বালায় রেল লাইনে ঘুমিয়ে প্রাণ গেল এক যুবকের
Image

গরমের জ্বালায় রেল লাইনে ঘুমিয়ে প্রাণ গেল এক যুবকের

আগরতলা, ৯ জুন(হি.স.) : গরমের জ্বালায় অতিষ্ঠ হয়ে রেল লাইনে ঘুমানোর কারণে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শুক্রবার সকালে পেচারথল থানাধীন নবীন ছড়া রেলের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষ ঘটনটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছে পেচারথল থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শুক্রবার সকালে পেচারথল থানাধীন নবীন ছড়া রেলের ওভারব্রিজ সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ রেলে লাইনে এক যুবককের দ্বিখন্ডিত মৃতদেহ দেখতে পেয়েছে। স্থানীয় মানুষ সাথে পেচারথল থানায় খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা তপন চাকমা। বৃহস্পতিবার রাতে অত্যাধিক গরমে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনে এসে ঘুমিয়ে পড়েছিল। আজ সকালে রেল লাইন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ধারণা, ঘুমন্ত অবস্থায় পণ্যবাহী ট্রেন তাঁকে চাপা দিয়েছে।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top