News Flash

Image

ত্রিপুরায় ৮৪৮০০ বোতল বেআইনি এসকফ উদ্ধার

আগরতলা, ৯ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভুট্টা বোঝাই করা গাড়িতে তল্লাশি চালিয়ে ৮৪৮০০ বোতল এসকফ উদ্ধার করেছে। কিন্তু গাড়ির চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

পারমিতা পান্ডে জানিয়েছেন, গোপন সুত্রে এয়ারপোর্ট থানায় খবর আসে উষাবাজার সংলগ্ন ছিনাইহানি এলাকায় সন্দেহমূলকভাবে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেই মোতাবেক এয়ারপোর্ট থানার ওসি সুমন সিংহ  বিশাল পুলিশ বাহিনী ও বি এস এফের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালানো হয়েছিল। রাস্তার পাশে ডাব্লিউবি৬১ বি১৯১৭ নম্বরের গাড়িতে তল্লাশি চালালে দেখা যায় কিছু ভুট্টার বস্তা পড়ে রয়েছে। সেই ভুট্টার বস্তার নিচে থেকে ৮৪৮০০ বোতল এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে আরক্ষা বাহিনী।

সাথে তিনি আরও জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য তিন কোটি টাকা হবে। কিন্তু গাড়িটি দাঁড় করানো অবস্থায় ছিল। গাড়ির চালককে পাওয়া যায়নি। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনায় পুলিশ এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করছে। অতিসত্বর ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে দাবি করেছেন এসডিপিও পারমিতা পান্ডে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top