News Flash

  • Home
  • দিনের খবর
  • সময় এসেছে জাল গোটাচ্ছে’, রুজিরাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের
Image

সময় এসেছে জাল গোটাচ্ছে’, রুজিরাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

কলকাতা, ৮ জুন (হি. স.) : কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বৃহস্পতিবার তলব করে ইডি। তারই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতারির সংখ্যা আরও বাড়াবে বলেই দাবি দিলীপবাবুর।

নিউটাউনের ইকোপার্কে প্রাতভ্রমণ সেরে দিলীপ ঘোষ বলেন, “সিবিআই, ইডি ডাকছে এটা নতুন কিছু নয়। এবার খবর করুন, কতজন গ্রেফতার হচ্ছেন। সময় এসেছে জাল গোটাচ্ছে। ডাকাডাকি চলছে।”

সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিবাসন দফতর তাঁকে বাধা দেয়। ফিরে যেতে হয় বাড়িতে। এরপর বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল হয়। কারণ, প্রথম থেকেই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, সিবিআই-ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে আদতে পরিচালনা করছে বিজেপি। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তৃণমূল নেতা-মন্ত্রীদের হেনস্তা করছে তারা। তৃণমূল সাংসদ শান্তনু সেনের মতে, অভিষেকের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির সাফল্য মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। সে কারণেই তাঁর স্ত্রীকে তলব করা হয়েছে। যদিও দিলীপ ঘোষ এই দাবি মানতে নারাজ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top