News Flash

  • Home
  • বিদেশ
  • ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি, মৃত ২
Image

ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা, স্কুল চত্বরে এলোপাথাড়ি গুলি, মৃত ২

ভার্জিনিয়া, ৭ জুন (হি.স.) : মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। এবার রক্তাক্ত ভার্জিনিয়া। মঙ্গলবার রাতে হাই স্কুলের থিয়েটার হলে চলছিল সমাবর্তন অনুষ্ঠান। হল থেকে পড়ুয়া এবং অভিভাবকরা বেরোতেই হামলা চালায় এক বন্দুকবাজ। তাতেই মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ৫ জন। গ্রেফতার করা হয়েছে হামলায় অভিযুক্ত যুবককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। ওই স্কুলেরই সমাবর্তন অনুষ্ঠান চলছিল ক্যাম্পাসের একটি থিয়েটার হল। অনুষ্ঠান শেষে পড়ুয়া এবং অভিভাবকরা হলের বাইরে বেরোতেই হামলা চালায় ১৯ বছর বয়সি বন্দুকবাজ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ এবং ৩৬ বছর বয়সি দু’জন।

খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ধরা পড়ে যুবক বন্দুকবাজ। রিচমন্ডের শীর্ষ পুলিশ আধিকারিক রিক এডোয়ার্ড জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অলট্রিয়া থিয়েটার হলের সমানে গুলি চলেছে। হামলা চালানোর কারণ জানতে হামলাকারী যুবককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে খুনের, খুনের পরিকল্পনা-সহ একাধিক মামলা রুজু করেছে ভার্জিনিয়া পুলিশ।

Releated Posts

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই লেবাননে ইজরায়েলি বিমান হামলা

বেইরুট, ২০ জুন (আইএএনএস): লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই দক্ষিণ লেবাননের সাজদ শহরের…

ByByNews Desk Jun 20, 2026

বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগে বিক্ষোভ তীব্র, দেশজুড়ে প্রতিবাদে হিন্দু সম্প্রদায়

ঢাকা, ২০ জুন (আইএএনএস): ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশে ভগবান রামের ছবি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ…

ByByNews Desk Jun 20, 2026

ভারত-কাবুল সম্পর্ক নষ্ট করতে ডিজিটাল প্রচারযুদ্ধ শুরু আইএসকেপির, নজরদারি বাড়াল গোয়েন্দারা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারত ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সাম্প্রতিক প্রচেষ্টার পর এবার ভারতের বিরুদ্ধে ডিজিটাল প্রচারযুদ্ধ…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top