News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ে হোস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার, কিছুক্ষণ পর আত্মহত্যা নিরাপত্তারক্ষীর
Image

মুম্বইয়ে হোস্টেলে ছাত্রীর দেহ উদ্ধার, কিছুক্ষণ পর আত্মহত্যা নিরাপত্তারক্ষীর

মুম্বই, ৭ জুন (হি. স.) : মুম্বইয়ের মেরিন ড্রাইভ অঞ্চলের সাবিত্রীবাই ফুলে উইমেনস হস্টেলের চতুর্থ তলায় ১৮ বছর বয়সী এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরই মেরিন ড্রাইভের কাছে লোকাল ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হোস্টেলের নিরাপত্তারক্ষী।

পুলিশের অনুমান, ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে হোস্টেলের ৩০ বছর বয়সী নিরাপত্তারক্ষী নিখোঁজ ছিলেন। পরে ওই নিরাপত্তারক্ষী লোকাল ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করেছে মেরিন ড্রাইভ পুলিশ।

জানা গিয়েছে, ওই নিরাপত্তারক্ষীর নাম ওমপ্রকাশ কানাউজিয়া। তিনি সাবিত্রীবাই ফুলে উইমেনস হস্টেলে দীর্ঘদিন ধরেই কর্মরত। সেই হস্টেলেরই চতুর্থ তলায় থাকতেন ওই তরুণী। বুধবার পুলিশ তরুণীর ঘরের ভেতর থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। পুলিশের অনুমান, ধর্ষণের পরে খুন করে ওইভাবে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top